সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১০৩ বারে ৯ লাখ ৬৭ হাজার ৭৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৭০৪ বারে ১ কোটি ২৯ লাখ ১০ হাজার ১৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইজেনারেশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৪৪ বারে ১৫ লাখ ২৯ হাজার ২৮৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৫.২৬ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৫.২০ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫.১৪ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৪.৭২ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৪.৬৮ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৪.৫৫ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর ৪.৫২ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৬:৩৪/৯/৮/২০২১