প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩১ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৪৯ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.১৮ টাকা বা ৩৭ শতাংশ কমেছে।
২০২১ সালের ৩০ জুন ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.২৮ টাকায়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৭:৪৫/১০/৮/২০২১