বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাতে
আপডেট: ২০১৬-০১-২৩ ১২:২৬:৪৯

বিএনপি
র স্থায়ী কমিটির বৈঠক শনিবার রাত ৮টায় ডাকা হয়েছে। এটি দলের স
র্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির বৈঠক।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৈঠকটির বিষয়ে নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের কর্ম পরিকল্পনা ঠিক করাসহ দলীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির এ বৈঠক ডাকা হয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













