গত অর্থবছরে প্রতিবেশী দেশগুলোতে আট লাখ টন কয়লা রফতানি করেছে ভারত। এ সময় ভারতীয় কয়লার সবচেয়ে বড় ক্রেতা দেশ ছিল নেপাল। দেশটির কয়লাবিষয়ক মন্ত্রণালয়ের প্রভেনশিয়াল কোল স্ট্যাটিস্টিকস ২০২০-২১ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এই প্রতিবেদনে বলা হয় , মোট রফতানীকৃত কয়লার ৭৭ দশমিক ২০ শতাংশই নেপালে রফতানি হয়। দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ কয়লা রফতানি হয় বাংলাদেশে, যা মোট রফতানির ১৩ দশমিক ৪ শতাংশ।
এই প্রতিবেদনের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে স্থানীয় চাহিদার অনুপাতে কয়লার সরবরাহ সংকট রয়েছে। ফলে দেশটিকে কয়লা আমদানি বাড়াতে হতে পারে। তবে এমন আশঙ্কার মধ্যেও ২০২০-২১ অর্থবছর ভারত প্রতিবেশী দেশগুলোতে মানসম্মত কয়লা রফতানি করেছে। এর মধ্যে নেপালে ৬ লাখ ১৮ হাজার টন ও বাংলাদেশে ১ লাখ ৪ হাজার টন কয়লা রফতানি হয়।
সানবিডি/এনজে