শমরিতা হাসপাতালের পর্ষদ সভা আজ সন্ধ্যায়
প্রকাশ: ২০১৬-০১-২৩ ১৩:৪৬:৩২

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হাসপাতালের পর্ষদ সভা আজ। এইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় এই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।
সভায় কোম্পানির গত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













