
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই ইয়াবা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- লক্ষিপুর জেলার রামগতি ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে মো. মঞ্জুর (২৩) ও একই জেলার চর বালাকোপা এলাকার মো. ফয়েজ আহমদের ছেলে মো. বেলাল (২৯)। বর্তমানে তারা কর্নফুলি থানার ইছানগড়ে ভাড়া বাসায় থাকেন।
পতেঙ্গা থানার এসআই মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ১৫ নম্বর ঘাট এলাকায় দুই মাদক বিক্রেতার দেহ তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ইয়াবা গুলো শহরে বিক্রির জন্য নিয়ে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো