পুঁজিবাজারের সূচক বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে পুঁজিবাজারে। সূচকের সাথে সমন্বয় করে মার্জিন ঋণের পরিমান বাড়িয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশনে (বিএসইসি)। বর্তমান করোনা মহামারীর অবস্থাও বিবেচনায় নেয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (১২ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত নির্দেশনা জারি করা হয়।
নতুন নির্দেশনায় ডিএসইএক্স সূচক ৮০০০ পর্যন্ত বিনিয়োগকারীরা তাদের নিজস্ব বিনিয়োগের বিপরীতে মার্জিন ঋণ গ্রহণের রেশিও ১:০.৮০ করা হয়েছে। যা এর আগে ছিল ডিএসইএক্স ৭০০০ পর্যন্ত। এর উপরে বা বেশি সূচকের ক্ষেত্রে মার্জিন ঋণ রেশিও ১:০.৫০ নির্ধারণ করা হয়েছিল।
এ হিসেবে ৭ হাজার থেকে ৮ হাজার পর্যন্ত ডিএসইএক্স সূচকে মার্জিন ঋণ রেশিও ১:০.৫০ থেকে বাড়িয়ে ১:০.৮০ করা হয়েছে। এরফলে বিনিয়োগকারীরা ৭ হাজার সূচকের পরেও নিজস্ব ১ টাকা বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ৮০ পয়সা ঋণ পাবেন।
একইসঙ্গে ডিএসইএক্স ৮ হাজার এর উপরের ক্ষেত্রে বা বেশি সূচকের ক্ষেত্রে মার্জিন ঋণ রেশিও ১:০.৫০ নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৪ এপ্রিল মার্জিন ঋণ প্রদানের রেশিও ১:০.৫০ থেকে বাড়িয়ে ১:০.৮০ করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। যে নির্দেশনা ডিএসইএক্স ৭০০০ পর্যন্ত কার্যকর ছিল।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১০:২০/১৪/৮/২০২১