
বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস ও অনলাইনে গবাদি পশু কেনা-বেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয় ডট কম, ফ্ল্যাগশিপ কোরবানি ক্যাম্পেইন “বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার” এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সম্প্রতি একটি ওয়েবিনার সেশনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ওয়েবিনারে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন, বিক্রয়-এর কর্পোরেট সেলস লিড সঞ্জয় বিশ্বাস, এবং মিনিস্টার গ্রুপ-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া। পুরো ওয়েবিনারটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিক্রয়-এর সিনিয়র এক্সিকিউটিভ, মার্কেটিং হুমায়রা শারমিন্দ আলম।
সম্প্রতি, অনলাইনে গবাদি পশু কেনা-বেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয় ডট কম এবং দেশীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেড এবারের ঈদ-উল-আযহা উপলক্ষে পঞ্চমবারের মতো বিরাট হাট কন্টেস্টটি পরিচালনা করে। এ বছর বিক্রয়-মিনিস্টার গ্রাহক ও মেম্বার উভয় পক্ষের জন্যই আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী কন্টেস্টের। গ্রাহক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিক্রয়-এর প্রচারিত কোরবানি স্পেশাল গানের সাথে একটি ভিডিও তৈরি করে #BiratHaat2021 ক্যাপশন ব্যবহার করে এটি ফেসবুক, টিকটক, অথবা ইউটিউব - এর মধ্য থেকে সবগুলো বা একটি প্ল্যাটফর্মে শেয়ার করেন। সারা দেশ থেকে গ্রাহক প্রতিযোগীদের মধ্য থেকে সর্বাধিক ভিউ এবং লাইকের ভিত্তিতে ২৯ জন ভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হয়।
গ্রাহক প্রতিযোগিতার প্রথম ৩ জন ভাগ্যবান বিজয়ীরা হলেন যথাক্রমে - তারেক হোসেন, মোসা. মিতু খাতুন এবং হৃদয় ইসলাম বিজয়। অপরদিকে বিক্রেতাদের প্রতিযোগিতার ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক কোরবানি পশুর বিজ্ঞাপনদাতা মেম্বার, এবং যেসকল মেম্বার বিজ্ঞাপনে সবচেয়ে বেশি ভিউ এবং রেসপন্স পেয়েছেন তাদের মধ্য থেকে ৩ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়।
মেম্বার প্রতিযোগিতার ৩ জন ভাগ্যবান বিজয়ীরা হলেন যথাক্রমে - আয়াত ডেইরি ফার্ম-এর উদ্যোক্তা মোঃ রুবেল, কারুধারা ফার্মস-এর উদ্যোক্তা দেওয়ান মোঃ আখতার হোসেন, এবং মনি ডেইরি ফার্ম-এর উদ্যোক্তা মোঃ আনোয়ার হোসেন।
উভয় কন্টেস্টের বিজয়ীরা পুরস্কারস্বরূপ পাচ্ছেন মিনিস্টার-এর সৌজন্যে রেফ্রিজারেটর, স্মার্ট এলইডি টিভি সহ সর্বমোট ৬ লক্ষ মূল্যমানের আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স। বিজ্ঞপ্তি
এএ