বাসচাপায় স্কুলছাত্রী নিহত
প্রকাশ: ২০১৬-০১-২৩ ১৫:১২:০৮

গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় বাসচাপায় তানজিলা আকতার (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের মল্লিকের মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানজিলা টুঙ্গীপাড়া উপজেলার শ্রীরামকান্দি উত্তরপাড়া গ্রামের আমীর হোসেনের মেয়ে এবং গিমাডাঙ্গা মুন্সিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হক জানান, সকালে তানজিলা স্কুলে যাচ্ছিলো। এ সময় ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় গোপালগঞ্জ থেকে টুঙ্গীপাড়ার বাঁশবাড়িয়াগামী এস এম পরিবহনের একটি লোকাল বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













