
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
রোববার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিএসইর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তারিক আমিন ভুইঁয়া পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সঙ্গে ছিলেন ডিএসইর চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. সাইফুর রহমান মজুমদার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আব্দুল মতিন পাটোয়ারী এবং ডিএসইর জেনারেল ম্যানেজার সামিউল ইসলাম প্রমুখ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ