তালেবানের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যে আফগানিস্তানের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন আশরাফ ঘানি।
তার পদত্যাগের খবর সরকারের একজন মন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, কাবুলে হামলা হবে না, এই শর্তে তালেবার সঙ্গে সমঝোতা হয়েছে তালেবানের সঙ্গে।
আজ রোববার বিকেল ৪টার দিকে পাকিস্তানের গণমাধ্যমে নিউজিস্থানের টুইটার বার্তায় জানানো হয়েছে, প্রেসিডেন্ট ঘানির বাসভবনে রয়েছেন তালেবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর। কাতার এবং আমেরিকার কূটনীতিবিদরাও রয়েছেন সেখানে।
তালেবানের অস্থায়ী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মিরজাকওয়াল। রোববার স্থানীয় টোলো টিভিতে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। খবর বিবিসির
সানবিডি/এনজে