

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা সদরের পূর্ব বাজারে ভয়াবহ আগুনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ও দুইটি ব্যবসাপ্রতিষ্ঠান আংশিক ভস্মীভূত হয়েছে। এসময় আগুনের তীব্রতায় মার্কেন্টাইল ব্যাংক ফরিদগঞ্জ শাখার সাইনবোর্ড ও সামনের গ্লাস ও ৫টি এসির বাইরের অংশ এবং ৮০ লক্ষ টাকা মূল্যের সার্ভে মেশিন ক্ষতিগ্রস্ত হয়।
শনিবার দুপুর ১২টার দিকে ওই রোডের কেরোয়া ব্রিজ সংলগ্ন মার্কেটের একটি লেপ-তোষকের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মার্কেটের মালিক আসিফুর রহমান ছোটন জানান, ‘আমাদের মার্কেটের টিনসেড ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে। এছাড়া পাশের ব্যবসা প্রতিষ্ঠান মুদি ও মোবাইলের দোকান আংশিক পুড়ে গেছে।’ চাঁদপুর সদর ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. ইকবাল হোসেন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
সানবিডি/ঢাকা/আহো