বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লালমনির হাটের পাটগ্রাম উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন লোকালয় দহগ্রাম-আঙ্গরপোতায় ১২০টি পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার দহগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল ইসাহাক আলী। এ সময় ইউপি চেয়ারম্যান কামাল হোসেনসহ বিজিবি কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সানবিডি/এনজে