আফগানিস্তানের শরণার্থীদের সহায়তার লক্ষ্যে ৫০ কোটি ডলার বরাদ্ধের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন।
এ ব্যাপারে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি শরণার্থী তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করেছেন।
চলমান সহিংসতায় আফগানিস্তানে ঝুঁকিতে থাকা নাগরিক ও জরুরি অভিবাসনপ্রত্যাশীদের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
বরাদ্দের এই অর্থ সরকারি দপ্তর, সংস্থার পাশাপাশি দেশি-বিদেশি দাতব্য সংস্থার মাধ্যমে ব্যয় করা হবে।
প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পর হোয়াইট হাউজ থেকে এই ঘোষণা এসেছে।
সানবিডি/এনজে