
ভারতে তৈরি ৩১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও প্রায় ২০ টন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী । মঙ্গলবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে এসব উপহার গ্রহন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
২০২১ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে প্রথম চালানের অ্যাম্বুলেন্সসমূহ হস্তান্তর করা হয়েছে। বাকি অ্যাম্বুলেন্সগুলিও শীঘ্রই পাঠানো হবে।
অনুষ্ঠানে প্রদত্ত চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে অক্সিজেন ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন ফেস মাস্ক, অক্সিজেন ফ্লো মিটার, নন-রিব্রিদার মাস্ক, পালস অক্সিমিটার ডিভাইস, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, ১০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন তরল মেডিকেল অক্সিজেন সিলিন্ডার, ৪৫ লিটার ধারণক্ষমতাসম্পন্ন এলএমও সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর এবং ইনফ্রা থার্মোমিটার।
আরএইচ