
অবশেষে পরীক্ষা নিয়ে কাঙ্খিত সুখবর পেলো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতির কারণে আটকে থাকা তাদের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
সেলিম উল্লাহ খোন্দকার বলেন, আমরা যত দ্রুত সম্ভব পরীক্ষাগুলো শেষ করবো। একইদিনে প্রয়োজন হলে আমরা তিন শিফটে পরীক্ষা নিব। স্থগিত পরীক্ষা ও নতুন শুরু হওয়া সব পরীক্ষার সময়সূচি আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ করবো।
এছাড়াও তিনি বলেন, অনার্স ১৭-১৮ ও ১৮- ১৯ শিক্ষাবর্ষের তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এরআগে বুধবার (১৮ আগস্ট) দুপুর দুইটায় সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক এএসএম মাকসুদ কামালের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকেই এ সিদ্ধান্ত নেয়া হয়।
এএ