দেশের অন্যতম ব্রোকারেজ প্রতিষ্ঠান স্টক ব্রোকার কোম্পানি ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের কর্মকর্তারা বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
আজ বুধবার (১৮ আগস্ট) ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশার নেতৃত্বে রাজধানীর পুরানা পল্টনে বিআইসিএমের কার্যালয়ে তারা সাক্ষাত করেন।
সাক্ষাতকালে পুঁজিবাজারের বর্তমান অবস্থা, আগামীর জন্য বিনিয়োগকারীর প্রশিক্ষণ ও পুঁজিবাজারের বিভিন্ন ইস্যুতে আলাপ হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন,ইউসিবি স্টক ব্রোকারেজের চিফ অপারেটিং অফিসার সৈয়দ আদনান হুদা এবং হেড অব রিটেইল সেলস মোহাম্মদ হাসান জহির, বিআইসিএমের পরিচালক (স্টাডিজ) ওয়াজিদ হাসান শাহ,পরিচালক ( প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন এবং কোম্পানি সচিব এ এস এম সায়েম।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর