
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এর আগে করোনার দু’টি ডোজ টিকা গ্রহণ করেছিলেন। শুক্রবার উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা নুরউদ্দিন রাশেদ এ তথ্য জানান।
স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, কয়েকদিন ধরে এমপি দিদারুলের শরীরে জ্বর ও মাথাব্যথা ছিল। এতে সন্দেহ হওয়ায় তিনি বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। শুক্রবার সকালে প্রকাশিত রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
এমপি দিদারুল আলম জানান, তিনি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে ১৩ আগস্ট তার শরীর খারাপ লাগছিল। সন্দেহ দূর করতে তিনি পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে শুক্রবার জানতে পারেন তিনি করোনা পজিটিভ। এ কারণে তিনি বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বর্তমানে তিনি বাসাতেই আইসোলেশনে আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এএ