গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ৮০ শিশু ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭ শিশুকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সফি আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিগত বছরের তুলনায় চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। ঢাকা শিশু হাসপাতালে একদিনে সর্বোচ্চ ৮০ শিশু ভর্তি হয়েছে।
ডেঙ্গু থেকে রক্ষায় বাসা ও আশপাশের ড্রেন, ফুলের টব ইত্যাদিতে জমে থাকা পানি ফেলে দিয়ে সেগুলো পরিষ্কার রাখার আহ্বান জানান অধ্যাপক ডা. সফি আহমেদ।
জানা গেছে, শিশু হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা গত কয়েক বছরের রেকর্ড ভেঙেছে। চলতি মাসের ২১ দিনেই হাসপাতালটিতে শিশু রোগী ভর্তি হয়েছে ২৩২ জন।
আরএইচ