দক্ষিণ সুদানের উন্নয়নে দেশটির প্রেসিডেন্ট সালভা কির মায়ারদিত তার দেশের উন্নয়নে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিনিয়োগ প্রত্যাশা করেছেন।
আজ রোববার (২২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
দেশটি সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা সরকারি বেসরকারি উভয় বিনিয়োগ প্রত্যাশা করেছেন।
তিনি সেখানে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের অবকাঠামো ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ে দক্ষিণ সুদানের উন্নয়নে কাজে লাগানোর প্রস্তাব দিলে দেশটির প্রেসিডেন্ট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দ্বিপাক্ষীয় এই বৈঠকে তারা দুই দেশের সম্পর্কের অগ্রগতি ও নতুন ক্ষেত্র নিয়ে বিস্তর আলোচনা করেন এবং কৃষি, আইসিটি, শিক্ষা, সামরিক সহযোগিতা, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেন।
সানবিডি/এনজে