সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২০-২১ অর্থবছরে দেড় লাখ টনেরও বেশি পেঁয়াজ আমদানি করা হয়েছে। আমদানীকৃত এসব পেঁয়াজের মূল্য ৪১৬ কোটি টাকা। দেশীয় বাজারের ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে ভারত থেকে এ পরিমাণ পেঁয়াজ করা হয় বলে জানান ব্যবসায়ীরা।
এ ব্যাপারে ভোমরা স্থলবন্দরের অন্যতম পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার ঘোষ জানান, তার প্রতিষ্ঠান অন্যান্য পণ্যের পাশাপাশি উল্লেখযোগ্য হারে পেঁয়াজ আমদানি করে। প্রতিদিন গড়ে ২৫-৩০ ট্রাক পেঁয়াজ আমদানি করা হয়। ভারতের মহারাষ্ট্র প্রদেশ থেকে নাসিক জাতের পেঁয়াজ নিয়ে আসে এ প্রতিষ্ঠান।
সানবিডি/এনজে