প্রতিবন্ধী শিশুরাও উপভোগ করছে বাণিজ্য মেলা
প্রকাশ: ২০১৬-০১-২৪ ১৯:০৩:৪৪

নাচে গানে আর বর্ণাঢ্য সব আয়োজনের মধ্য দিয়ে বাণিজ্য মেলা উপভোগ করলো অটিস্টিক, প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুরা। রোববার দুপুরে ফেন্টাসিতে তারা এ আনন্দ উপভোগ করে।
অনুষ্ঠানে সেন্ট প্যাট্রিকস ইন্টারন্যাশনাল স্কুলের ১০০ জন শিক্ষার্থীসহ রাজধানীতে অবস্থানরত বিভিন্ন প্রতিবন্ধী শিশুরা উপস্থিত ছিলেন। দুপুর থেকে সারিকার সবকটি রাইড আনন্দের সাথে উপভোগ করে তারা। তাদের জন্য টি-শার্টের ব্যবস্থা করে এশিয়ান টেক্সটাইল, আদি বাংলা গার্মেন্টস।
প্রতিবারের মতো এবারও বাণিজ্য মেলায় প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের জন্য বিনামূল্যে বিনোদনের ব্যবস্থা করে সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ড। মেলার দক্ষিণ-পশ্চিম দিকে পার্ক সদৃশ্য একটি জায়গায় প্রতিষ্ঠানটি সাজিয়েছে ট্রেন যাত্রা, টু-ইস্ট, নগরদোলা, হেলিকপ্টার, প্রাইভেট কার, ঘুর্ণিসহ বিভিন্ন রাইড। মেলা চলাকালীন প্রতিবন্ধী শিশুদের জন্য এখানে সম্পূর্ণ বিনামূল্যে বিনোদনের সুযোগ রয়েছে।
বাণিজ্য মেলায় ক্রয়-বিক্রয়ের পাশাপাশি মেলাকে উপভোগ্য করে তোলার জন্য জমকালো সব আয়োজন মেলাকে আকর্ষণীয় করে তুলে সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ড শিশুপার্ক।
শিশুদের মন মাতিয়ে রাখতে বিভিন্ন আনন্দ উপভোগ সামগ্রীর আয়োজন রয়েছে এ পার্কে। বাণিজ্য মেলার গেইটের দক্ষিণ পার্শ্বে একটু এগুলেই চোখে পড়বে সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ড শিশুপার্ক। মেলায় যে কোন খেলনা উপভোগের জন্য এখানে ফি নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ড শিশুপার্কের পরিচালক মাহমুদুল হাসান পল্লব জানান, শিশুদের আনন্দদানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যা শিশুদের আনন্দে মাতিয়ে তোলে।
এই পার্কটির পশ্চিম দিকে রয়েছে রেলপথ। সেখানে গোলাকৃতির বৃত্তে একটি ট্রেন অনবরত যাতায়াত করছে। ট্রেনটিতে শিশু থেকে শুরু করে বড়রাও উপভোগ করছে। এ ছাড়া পার্কের মাঝখানে রয়েছে দোলনা। ছোট বড় যে কেউ এই দোলনায় উঠে একটু সময়ের জন্য আনন্দ উপভোগ করতে পারছেন।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













