ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সাউথ বাংলা এগ্রিাকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৯ দশমিক ৭৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১১৪ কোটি ৩ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৮০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের দর বেড়েছে ২৮ দশমিক ২১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০৯ কোটি ৯৫ লাখ ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ কোটি ৯৯ লাখ ১০ হাজার ৪০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জনতা ইন্স্যুরেন্সের দর বেড়েছে ২৭ দশমিক ৮৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭৮ কোটি ১১ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ কোটি ৬২ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২৪.০১ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২৩.৭০ শতাংশ, আইপিডিসির ২০.৯৪ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১৮.৬৯ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ১৮.৬৫ শতাংশ, আজিজ পাইপসের ১৭.৭৩ শতাংশ এবং মোজাফফর হোসাইন স্পিনিংয়ের শেয়ার দর ১৬ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস