জবিতে ধীরগতির ওয়াইফাই, ভোগান্তিতে শিক্ষার্থীরা
প্রকাশ: ২০১৬-০১-২৪ ২০:০২:২৮

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য ইন্টারনেট সেবার বিকল্প নেই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চমানের ইন্টারনেট সংযোগের সুবিধা থাকলেও এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ওয়াই-ফাই (ইন্টারনেট) সেবা থাকলেও দূর্বল ফ্রিকোইন্সির কারণে বিড়ম্বনায় পড়ছেন শিক্ষার্থীরা।
ডিজিটাল বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষে ২০১২ সালে সম্পূর্ন ক্যাম্পাসকে ওয়াই-ফাই (ইন্টারনেট) নেটওয়ার্কের আওতায় আনে প্রশাসন। কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে ওয়াই-ফাই জোন করার ঘোষণা দিলেও বাস্তবে তা সীমাবদ্ধ রয়েছে নির্দিষ্ট কয়েকটি স্থানে । তাছাড়াও সংযোগটি খুব ধীরগতি সম্পন্ন এবং দূর্বল ফ্রিকোইন্সির কারনে প্রায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা দিন দিন তথ্য-প্রযুক্তির ব্যবহার থেকে পিছিয়ে যাচ্ছে। যার ফলে তাদের মাঝে বিরাজ করছে ক্ষোভ আর হতাশা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ওয়াইফাই আছে তা আসলে অকার্যকর। অনেক সময়ই এর নেটওয়ার্ক পাওয়া যায় না। অন্যদিকে বিভাগীয় ওয়াইফাইগুলোতে পাসওয়ার্ড সিস্টেমের কারণে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করতে পারছেনা। এছাড়া ক্যাম্পাসে সহজেই ওয়াইফাই কানেকশন পাওয়ার কথা থাকলেও সর্বত্র ইন্টারনেট কাজ না করায় শিক্ষার্থীদেরকে পড়তে হচ্ছে বিপাকে।
এ বিষয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী নাসির আহমেদ বলেন, ক্যাম্পাসে ওয়াইফাই এর নেটওর্য়াক খুবই দূর্বল। নামমাত্র ওয়াইফাই সুবিধা রয়েছে, কাজের বেলায় শূণ্য।এর ফলে আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার থেকে পিছিয়ে পড়ছি।
ইতিহাস বিভাগের আকরাম নামের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, প্রথম দিকে ওয়াইফাই এর নেটওয়ার্ক কাজ করলেও এখন ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরও আমরা নেটওয়ার্ক পাই না। কি ধরণের সমস্যা জানতে চাইলে তিনি বলেন, ওয়াইফাই ওপেন করলেই লিমিট একসেস দেখায়। যার করণে নেটওয়ার্ক দেখা গেলেও আমরা তা ব্যবহার করতে পারছি না।
বিশ্ববিদ্যালয় আইটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বনিম্ম ৫১২ কিলোবাইট থেকে সর্বোচ্চ ২ মেগাবাইট গতিতে ৫০টি কম্পিউটারের মাধ্যমে ওয়াই-ফাই ব্যবহার করে কাজ সম্পন্ন করতে পারবে। কিন্তু বাস্তবে তা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে জবি উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, বিশ্বব্যাংকের সহয়াতায় ক্যাম্পাস উন্নয়ণ প্রজেক্টের কাজ শেষ হলেই ওয়াইফাই ব্যবস্থার সমস্যা থাকবে না।
এ বিষয়ে নেটওয়ার্কিং ও আইটি দপ্তরের পরিচালক ড. উজ্জল কুমার আচার্য্য বলেন, ক্যাম্পাসে আমাদের যে ওয়াইফাই ব্যবস্থার সমস্যা আছে তা ঠিক করার কাজ চলছে, আগামী ফেব্রুয়ারী থেকে বিশ্ব ব্যাংকের সহয়তায় “স্টাব্লিশম্যান্ট অফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নেটওর্য়াক” নামে একটি উন্নয়ণ প্রকল্পের কাজ রয়েছে। কাজ শেষ হলে আমাদের ওয়াইফাই ব্যবস্থা আরও উন্নত হবে।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













