ফিলিস্তিনের গাজায় দখলদার রাষ্ট্র ইসরায়েলি বাহিনীর গুলিতে ১২ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। গত সপ্তাহে বিক্ষোভে অংশ নেওয়া শিশুটির মাথায় গুলি লেগেছিল। পরবর্তীতে ওই আঘাত থেকেই তার মৃত্যু হয়েছে বলে গাজা স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।
ইসরাইল-গাজার সীমান্ত এলাকায় গত ২১ আগস্ট গুলিবিদ্ধ হয় হাসান আবু আল-নেইল নামের ওই শিশুটি। এরপর থেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করছিল সে। অবশেষে গত শনিবার না ফেরার দেশে চলে গেছে আল নেইল। অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরের অগ্নিসংযোগের ৫২ বছর এবং ইসরায়েল ও মিসরের অবরোধ আরোপের বিরুদ্ধে গাজায় হামাস আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়েছিল সে।
সানবিডি/এনজে