২৮ জানুয়ারি পাওয়ার গ্রীডের পর্ষদ সভা
প্রকাশ: ২০১৬-০১-২৫ ১৫:৩৩:৫৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় এই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রে জানা গেছে, সভায় কোম্পানির গত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে। প্রসঙ্গত, এই কোম্পানি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













