গেইনারের শীর্ষে ইনটেক
প্রকাশ: ২০১৬-০১-২৫ ১৬:০৬:৩৩

ইনটেক লিমিটেড আজ সোমবার টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। আজ কোম্পানির শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৩ পয়সা বা ৯ দশমিক ৭০ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ১৪ টাকা ৭০ পয়সা দরে। এদিন কোম্পানির ১৫ লাখ ৭৩ হাজার ১৮টি শেয়ার ৭৫১বারে লেনদেন হয়। গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস। আজ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৩৭ টাকা ৮ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৫৪২ টাকা দরে। আজ কোম্পানির ৪৭ হাজার ৭৫৫টি শেয়ার ৩৪৮ বারে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা কাশেম ড্রাইসেলসের শেয়ার দর বেড়েছে ৮ টাকা ৩ পয়সা বা ৭ দশমিক ৩০ শতাংশ। এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডিবিএইচ, লিবরা ইনফিউশনস লিমিটেড, পাওয়ার গ্রীড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, জেমিনি সি ফুড এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













