চলতি ২০২১-২০২২ অর্থবছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ৩৩তম বার্ষিক সিনেট সভায় ৩৬০ কোটি ৭৯ লাখ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (২৫ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয় ড. এ আর মল্লিক ভবনে (প্রশাসনিক ভাবন) সিনেট কক্ষে বাজেট ঘোষণা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এস মনিরুল হাসান। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার।
ঘোষিত এই বাজেটে ২০২১-২২ অর্থবছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিক্ষক-কর্মকর্তাদের বেতন-ভাতা ও সাধারণ কার্যক্রম পরিচালনায় ব্যয়ভার হিসেবে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩৬০ কোটি ৭৯ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরে সংশোধিত বাজেট ৩৪৭ কোটি ৪৯ লাখ। সে হিসেবে এই বছর বাজেট বেড়েছে ১৩ কোটি ৩০ লাখ টাকা।
সানবিডি/এনজে