
বগুড়া জেলার আদমদীঘির সান্তাহার পৌর শহরের রেলগেট এলাকায় বাসচাপায় দুই নারী নিহত এবং চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা পৌনে দুটার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সান্তাহার শহরের পোতাহার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে উপজেলার ছোট আখিরা গ্রাম থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে একই পরিবারের কয়েকজন সদস্য যাচ্ছিলেন। পথে নওগাঁগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ছোট আখিরা গ্রামের আজিজুর রহমানের স্ত্রী রোকেয়া বেওয়া মারা যান।
এছাড়া রাবেয়া বেওয়া, ফেন্সি বেগম, আকলিমা খাতুন, তার ছেলে আরাফাত ও অটোরিকশা চালক ইউনুছ আলী আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে পথেই রাবেয়া বেওয়া মারা যান। আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর দুর্ঘটনায় দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সানবিডি/ঢাকা/আহো