
হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম বিশ্বজিৎ মধু কঠিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী। বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের হতদরিদ্র নিমচাঁদ মধুর একমাত্র উপার্জনক্ষম পুত্র বিশ্বজিৎ মধু কঠিন হৃদরোগে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য পরিবার যথাসর্বস্ব বিক্রি করে।
বর্তমানে নি:স্ব হতদরিদ্র নিমচাঁদ মধুর আর কোন অবলম্বন নাই যা দিয়ে অসুস্থ পুত্র বিশ্বজিতের চিকিৎসা চালিয়ে যেতে পারে। তাই তার পরিবার সবার সাহায্য নিয়ে বাঁচার প্রত্যাশায় সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তি, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে।
সকলের সহযোগিতাই পারে বিশ্বজিৎকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে আবার দরিদ্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে হাল ধরতে। ইতোমধ্যেই বিশ্বজিতের পরিবার সম্পদ বিক্রি এবং ধারদেনা করে চিকিৎসায় ব্যয় করে এখন সম্পূর্ণ নি:স্ব হয়ে পরেছেন। বিশ্বজিতের বাবা জানিয়েছেন, তার বর্তমান চিকিৎসার জন্য দুই লক্ষাধিক টাকার প্রয়োজন।
কিন্তু তার সেই সামর্থ্য না থাকায় সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। যোগাযোগ- মোবাইল (বিকাশ) ০১৭২৮-৩৫০৫৬৭।
সানবিডি/ঢাকা/অপূর্ব/এসএস