
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির ২০১৬ সালের কার্য নির্বাহী পরিষদের নির্বাচনে ১৫ টি পদের মধ্যে ৮ টি পদ পেয়ে আওয়ামীপন্থি শিক্ষকরা জয়ী হয়েছে।
নির্বাচনে অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার (পরিসংখ্যান বিভাগ) ২৩৯ ভোট পেয়ে সভাপতি ও সহযোগী অধ্যাপক বশির আহমেদ (সরকার ও রাজনীতি বিভাগ) ২৫১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম।
নির্বাচনে বিএনপি পন্থি ‘বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক’দের প্যানেল থেকে ৭ টি পদ পেয়েছে।
এছাড়া সমিতির নির্বাচনে আওয়ামী পন্থি ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে সদস্য পদে, রসায়ন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ- (২২৯ ভোট), মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ- (২২৭ ভোট), আইআইটি এর সহকারী অধ্যাপক মো: ওয়াহিদুজ্জামান- (২৩৩ ভোট), বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইন- (২৫৯ভোট), ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শাহেদুর রশিদ- (২৫৯ ভোট) ও অধ্যাপক শেখ মনজুরুল হক- (২৩৭ ভোট) বিজয়ী হয়েছেন ।
নির্বাচনে বিএনপি পন্থি ‘বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক’দের প্যানেল থেকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজা হোসেন- (২৩৮ ভোট) পেয়ে সহ-সভাপতি, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন হোসেন- (২৩৩ ভোট) পেয়ে কোষাধ্যক্ষ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নজরুল হোসেন- (২৩৬ ভোট) যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন।
একই প্যানেল থেকে সদস্য পদে গণিত বিভাগের অধ্যাপক ড. আবেদা সুলতানা- ( ২৩৭ভোট), রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুব কবির-(২৩৩ ভোট), ফার্মেসী বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার-(২৩২ ভোট), বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা-(২৫৯ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের দুই প্যানেল থেকে ৩০ জন শিক্ষক লড়েন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অফিসার্স ক্লাবে সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সানবিডি/ঢাকা/রাআ