
এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ০৩ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় কমেছে ৭৭ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ১৫ – ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
উল্লেখ্য, গত ৬ মাসে (জুলাই,১৫ – ডিসেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৮২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৬৯ পয়সা।