
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) এর সদর দফতরস্থ প্রশিক্ষণ কেন্দ্রে উন্নত গ্রাহক সেবা প্রদানের অন্তরায় চিহ্নিতকরণ ও উত্তরণের উপায় (Identifying and Overcoming Obstacles in Providing Quality Customer Service) শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। বিএইচবিএফসি প্রশিক্ষণ ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক প্রলয় কুমার ভট্টাচার্য সভায় সভাপতিত্ব করেন। এ ইনস্টিটিউটের উপমহাব্যবস্থাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কর্মশালাটিতে বিএইচবিএফসি’র ১০ম ও তদূর্ধ্ব গ্রেডের ৩৫ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে ড. সেলিম উদ্দিন এধরণের প্রশিক্ষণ ও কর্মশালা থেকে জ্ঞান ও দক্ষতা অর্জনের মধ্য দিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিজেদেরকে বুদ্ধিবৃত্তিক সম্পদে পরিণত করার জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান। মো. আফজাল করিম প্রতিযোগিতামূলক সেবা ও ব্যবসায় সেক্টরে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে গ্রাহক-বান্ধব গুনগত সেবার বিকল্প নেই মর্মে উল্লেখ করেন। এ ক্ষেত্রে কর্মশালাটি অংশগ্রহণকারীদের প্রভূত উপকারে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
এএ