
ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে স্বামী-স্ত্রী-বোনসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। উপজেলার কেয়টখালি এলাকায় রবিবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বনশ্যামন্দ গ্রামের আজহার হোসেন মৃধা (৬০), তার স্ত্রী জাহানার বেগম (৫০) ও আহত তিনজনের মধ্যে স্থানীয় হাসপাতালে নেয়ার পর আজাহারের বড় বোন মাকসুদা বেগম (৬১) মারা যান। বাকি আহত মাইক্রোবাস ড্রাইভার কুরবান আলী (৫০), কাজের মেয়ে মরিয়ম বেগমকে (৪০) স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসাড়া হাইওয়ে পুলিশ সার্জেন্ট হাসান জানান, ঢাকা থেকে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী-বোনসহ তিনজন নিহত হন।
সানবিডি/ঢাকা/আহো