শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য পিএসসির নির্দেশনা
প্রকাশিত - নভেম্বর ১৫, ২০২১ ৬:১৪ পিএম

আগামী ২৯ নভেম্বর থেকে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ৭ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত জারি করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার (১৫ নভেম্বর) পিএসসির পাঠানো বিজ্ঞপ্তির নির্দেশনাগুলো হলো—
- পরীক্ষা হলে বই-পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ক্রেডিট কার্ড সদৃশ কোনও ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
- পরীক্ষা কেন্দ্রের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।
- পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য সকল প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস প্রেরণ করা হবে। এসএমএস বার্তার নির্দেশনা অনুসরণ করতে হবে।
- পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনও আবরণ রাখবেন না। কান খোলা রাখতে হবে। কানে কোনও ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ আগে কমিশনের অনুমোদন নিতে হবে।
পরীক্ষার কেন্দ্রে কোনও প্রার্থীর কাছে বর্ণিত নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ ২০১৪ বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কর্ম কমিশনের সকল নিয়োগ পরীক্ষার জন্য উক্ত প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।
এএ
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.