সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এবার গান গেয়েছেন ইতালিয়ান শিল্পী কেল।
এ গানটি ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে পরিবেশিত হয়। ইতালিয়ান সঙ্গীত শিল্পী হৃদয় বিদারক কণ্ঠে তার মুক্তির আবেদন গানের মাধ্যমে তুলে ধরেন।
এ বিষয়ে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ বলেন, দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করেছেন। তার মত একজন মহান নেত্রী আজ রাজনৈতিক রেশানলের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না। এটা জাতি হিসেবে আমাদের জন্য কলঙ্ক। পরবর্তী প্রজন্মের কাছে এর জবাব কাউকে না কাউকে দিতে হবে।
ওই শিল্পী সম্পর্কে কায়াস মাহমুদ বলেন, একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনেক ইভেন্টে অ্যাওয়ার্ডপ্রাপ্ত ইটালিয়ান শিল্পী। কেল বেগম জিয়া সম্পর্কে জেনে আবেগ আপ্লুত হয়ে নিজের আবেগ থেকে তার মুক্তির জন্য গানটি গেয়েছেন।
সানবিডি/এনজে