কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে একটি এনজিওর মিনি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
আজ বৃহস্পতিবার(২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে ওই সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার জমির আহমদের ছেলে সিএনজি ড্রাইভার মো. সাদেক (২৭) ও পৌর এলাকার জালিয়া পাড়ার মাহফুজা (১৬)।
জানা গেছে, নিহত দুইজন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। আর আহত দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।
সানবিডি/এনজে