
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানের পাশ থেকে দুটি নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে উদ্যানের ছবির হাট গেট থেকে টিএসসি যাওয়ার পথ থেকে নবজাতক দুটিকে উদ্ধার করে পুলিশ।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা ফুটপাতের ওপর পরিত্যক্ত অবস্থায় দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি ময়নাতদন্তের জন্য। তাদের মরদেহ কারা ফেলে গেছে, তা এখনও জানা যায়নি।
এম জি