
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাব্রিজে দেশটির একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট সহ ৩ জন নিহত হয়েছেন। নিহত তৃতীয় ব্যক্তি হলেন একজন পথচারী।
খবর প্রকাশ করেছে আলজাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি একটি স্কুলের কাছে মাটিতে আঘাত করে। স্কুলটি তখন বন্ধ থাকায় বেশি হতাহতের ঘটনা ঘটেনি।
এম জি