সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১১০ কোটি ২৬ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের লেনদেন হয়েছে ২২ কোটি ৬৬ লাখ ১৭ হাজার টাকার।
১৭ কোটি ৮ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইয়াকিন পলিমার, সাইফ পাওয়ারটেক, ওরিয়ন ফার্মা,ড্রাগন সোয়েটার, ফরচুন সুজ, ব্র্যাক ব্যাংক ও ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস