
ইউক্রেন অভিযানে এখন পর্যন্ত ৪৯৮ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এই অভিযানে আহত হয়েছে ১ হাজার ৫৯৭ জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের দাবির সাথে রাশিয়ার প্রকাশ করা সেনা হতাহতের সংখ্যার মিল নেই। ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার ৫ হাজার ৮৪০ জন সেনাকে হত্যা করেছে। এদিকে রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের দুই হাজার ৮৭০ জন সেনা নিহত হয়েছে। আহত ৩৭শ’।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংঘর্ষে রাশিয়ার অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, তিনি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ অনুমোদন দিয়েছেন। এরপর ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় বড় বিস্ফোরণ ঘটতে থাকে।
এম জি