অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ক্রেস্ট,ব্যাংকো ও তামহা সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সকল সম্মানিত বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে ব্যাংকো ও তামহা সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন এবং ডিপি অপারেশন স্থগিত করা হয়েছে।
যেসব বিনিয়োগকারী লিঙ্ক বিও অ্যাকাউন্টের মাধ্যমে অন্য হাউজে শেয়ার হস্তান্তর করতে চান তারা সঠিকভাবে ডিপিএ৬ রিপোর্ট (সিডিবিএল) থেকে সংগৃহীত) স্বাক্ষর সহ পূরণ করার পরে এবং সিডিবিএল-এর ফর্ম ১৬-১ এবং ১৬ -২-এর আসল কপি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অর্থ বা শেয়ার বা উভয়ই আত্মসাতের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহকদের ১৫ মে ২০২২ এর মধ্যে অভিযোগ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
উক্ত তারিখের পর কোন দাবি গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যে সমস্ত বিনিয়োগকারী ইতিমধ্যে দাবি জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
যেকোন প্রয়োজনে ডিএসই’র অভিযোগ, আরবিট্রেশন এবং লিটিগেশন বিভাগের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন: ০৯৬৬৬৭০২০৭০, এক্সটেনশন- ১৬৪২, ১৬৪৩, ১৬৪৪, ১৬৪৫; হট লাইন: +৯৯-০১৭১৩২৭৬৪১৫।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস