ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে প্রভাবে ব্যাপক ভাবে পড়েছে ভারতের পুঁজিবাজার। বিশেষজ্ঞরা আশংকা করছেন এভাবে চলতে থাকলে তিন সপ্তাহের মধ্যে ইউক্রেনের জিডিপির সমান সম্পদ হারাবেন ভারতের পুঁজিবাজারে বিনিয়োগকারিরা।
এদিকে ভারতের শেয়ার বাজারে টানা চতুর্থ সপ্তাহের মত সুচকের পতন হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে ইউক্রেন সংকটের কারণে তেলের দাম বেড়েছে এতে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে।
মিন্ট এর এক প্রতিবেদনে বলা হয়েছে বøুচিপ এনএসই নিফটি-৫০ এর সুচক কমেছে ১.৫৩ শতাংশ। যা বর্তমানে ১৬,২৪৫ পয়েন্টে অবস্থান করছে। এদিকে এসএন্ডপি বিএসই সেনসেক্স ৭৫০ ডয়েন্টের বেশি হ্রাস পেয়ে ৫৪,৩৩৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে সেনসেক্স প্যাকে, টাইটান কোম্পানি, মারুতি সুজুকি ইন্ডিয়া, এশিয়ান পেইন্টস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (এমঅ্যান্ডএম) এবং হিন্দুস্থান ইউনিলিভার (এইচইউএল) এর শেয়ারের দাম ৫.০৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। অন্যদিকে, আইটিসি, ডাঃ রেড্ডি'স ল্যাবরেটরিজ, টেক মাহিন্দ্রা এবং আল্টাটেক সিমেন্ট শীর্ষ দাম বৃদ্ধিও তালিকায় অবস্থান করেছে।
এসএ/এনজে