পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ক্ষতিগ্রস্ত জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ পরিত্যাগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এই জাহাজটি বীমা নীতির অধীন রয়েছে।
গত বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) জাহাজটি হামলার কবলে পড়ে। এতে আগুন ধরে যায়। তবে সবার তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিভাতে সক্ষম হয়। রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোঃ হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস