সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। ফান্ডটি ৬২৭ বারে ১২ লাখ ০৯ হাজার ৪৮৫ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বিডি থাই ফুডের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ৮ হাজার ৬৩৮ বারে ১৫ লাখ ৮৪ হাজার ৯০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৫ শতাংশ। ফান্ডটি ৪৫৬ বারে ১০ লাখ ৬ হাজার ৩৪৯ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফার কেমিক্যালের ৭.৪৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.৮৭ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৬.১৪ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৫.৬৮ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৪.৭৬ শতাংশ, সিএপেএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৪.১৬ শতাংশ এবং ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিটের দর ৪.১৬ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস