অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ডুবে গেছে সেখানকার রাস্তা-ঘাট, বাড়ি ঘর। সেখানকার বাসিন্দারা সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন পানি তাদের বাসার সামনে চলে এসেছে। এরপর ঘর বাড়ি ডুবে যেতে থাকে।
ভারী বৃষ্টিপাত এবং সৃষ্ট বন্যার উত্তর-দক্ষিণ কুইন্সল্যান্ডে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বাড়ি-ঘর ডুবে যাওয়ায় অনেক বাসার ছাদে আশ্রয় নিয়েছে। সেখানকার নদীর পানি স্বাভাবিক অবস্থার চেয়ে ১৪ মিটার বেড়ে গেছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে গেল কয়েকদিনের ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা। স্থবির হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্যায় দুর্ভোগে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। বেশ কয়েকজন হতাহতের ঘটনাও ঘটেছে। তবে পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে বলে জানায় প্রশাসন।
এদিকে উদ্ধারকর্মীরা বন্যায় ডুবে যাওয়া বাসিন্দাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। এ কাজে যোগ দিয়েছেন ৫০০ উদ্ধারকর্মী। বন্যার কারণে সেখান অবস্থা এটতাই খারাপ যে তা বর্ণনা করার মতো না। ওই অঞ্চলের একজন বাসিন্দা বিবিসিকে বলেন, এর রকম বন্যা আগে কখনও দেখিনি। এ রকম ভয়াবহ পরিস্থিতি কখনও ভুলব না।
এ ব্যাপারে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর যেভাবে বন্যা শুরু হয়েছে বিগত ৭০ বছরের মধ্যে তা আর দেখা যায়নি। নদীর পানি অস্বাভাবিক হারে বেড়ে চলছে। এ বন্যায় ১৮ হাজার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে এখানকার ৬০ হাজার বাসিন্দাদের।
অপরদিকে আরও কিছুদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে সিডনিসহ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি শহরে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর।
সানবিডি/এনজে