রাশিয়ার সঙ্গে চলমান ইউক্রেনের যুদ্ধের আজকে ১২ তম দিন চলছে। যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলি একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়ার ওপর। একের পর নিষেধাজ্ঞার কারণে বেশ চাপেই আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার নিউজিল্যান্ড নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে রাশিয়ার ১০০ জন ধনকুবের বিরুদ্ধে। এর ফলে তোপের মুখে আছেন পুতিনের ঘনিষ্ঠ ধনকুবেররা।
পশ্চিমা দেশগুলোর দেওয়া শাস্তি এড়ানোর জন্য নিউজিল্যান্ডকে যেন ঘাঁটি হিসেবে রুশ ধনকুবেররা ব্যবহার করতে না পারে সেজন্য এই নিষেধাজ্ঞা জারির পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, অন্তত ১০০ জন রুশ নাগরিকের নতুন তালিকা করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে নিউজিল্যান্ড সরকার।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেছেন, ১০০ রুশ ধনকুবেরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হবে। নতুন নিয়মের আওতায় মস্কোতে নিবন্ধিত প্রমোদতরি, জাহাজ এবং বিমানগুলোকে নিউজিল্যান্ডের আকাশসীমা বা জলসীমায় প্রবেশ করতে দেওয়া হবে না।
সানবিডি/এনজে