ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ জনকে আটক করেছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৩০ গ্রাম ৫৩ পুরিয়া হেরোইন, ৪৩৭৫ পিস ইয়াবা, ৪২ কেজি ৮৪৫ গ্রাম গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে।
সানবিডি/এনজে