
এনসিসি ব্যাংক লিঃ “পক্ষপাত ভেঙ্গে ফেলার” প্রত্যয় নিয়ে “আন্তর্জাতিক নারী দিবস-২০২২” উদযাপন করেছে। মঙ্গলবার (৮ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভাইস-চেয়ারম্যান তানজীনা আলী এবং প্রাক্তন ভাইস-চেয়ারম্যান ও পরিচালক সোহেলা হোসেন ব্যাংকের অন্যান্য নারী কর্মকর্তাদের সাথে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা খন্দকার নাইমুল কবির, সাস্টেইনেবল ফাইন্যান্স ইউনিট প্রধান নিঘাত মমতাজ, সোনারগাঁও জনপথ রোড শাখার ব্যবস্থাপক সানজিদা ইসমাইল চৌধুরীসহ প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মানব সম্পদ বিভাগের প্রধান সৈয়দ হাসনাইন মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকার অন্যান্য শাখা থেকে নারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রাক্তন ভাইস-চেয়ারম্যান ও পরিচালক সোহেলা হোসেন বলেন, বর্তমানে ব্যাংকিং সেক্টরে নারী কর্মকর্তারা কর্মক্ষেত্রে যথেষ্ট যোগ্যতার স্বাক্ষর রাখছেন এবং নিজ যোগ্যতাবলে উন্নতি করছেন। ব্যাংকিং সেক্টরসহ দীর্ঘমেয়াদী টেকসই অর্থনৈতিক উন্নয়নে তথা দেশের সার্বিক উন্নয়নে নারীর ক্ষমতায়ান অতীব জরুরি। কারণ জনসংখার অর্ধেক নারীকে সামনের এগিয়ে নিয়ে যেতে না পারলে আমাদের সামষ্টিক অর্জন বিঘিœত হবে। এ লক্ষ্য অর্জনে এনসিসি ব্যাংকও সমভাবে কাজ করে যাচ্ছে।
ভাইস-চেয়ারম্যান তানজীনা আলী নারীর ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করে বলেন, এনসিসি ব্যাংক শুরু থেকেই নারী কর্মকর্তাদের জন্য একটি সৌহাদ্যপূর্ণ পরিবেশ এবং বিশেষায়িত সুযোগ সৃষ্টির জন্য আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। নারী কর্মকর্তাদের সুরক্ষায় এবং কর্মক্ষেত্রে তাঁদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টির স্বার্থে যেকোনো ধরনের হয়রানি দূরীকরণে এনসিসি ব্যাংক সর্বদা সচেষ্ট রয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, বর্তমানের মোবাইল ব্যাংকিং সার্ভিস, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, ইনোভেশন বা উদ্ভাবনী সেবাসহ বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ে নারীদের এগিয়ে আসতে হবে এবং যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে, কারণ ভবিষ্যতের আর্থিক খাত পুরাপুরি প্রযুক্তি নির্ভর হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে যেমন নারীরা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তেমনি ব্যাংকিং খাতও লাভবান হবে।
এএ