রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনকে কেন্দ্র করে দেশটির তেল ও গ্যাস আমদানির ওপর নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন হাঙেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। এই প্রসঙ্গে তিনি বলেন, এই নিষেধাজ্ঞা তার দেশের জন্য একটি অসামঞ্জস্যপূর্ণ বড় ধরনের বোঝা তৈরি করবে।
এ বিষয়ে তিনি বলেন, যদিও আমরা রাশিয়ার সশস্ত্র আক্রমণকে নিন্দা জানাই। আমরা যুদ্ধেরও নিন্দা জানাই। আমরা হাঙেরিয়ান পরিবারগুলোকে যুদ্ধের মূল্য দিতে দিব না। তাই নিষেধাজ্ঞার আওতা বাড়িয়ে তা তেল ও গ্যাসের ওপর অবশ্যই আরোপ করবো না। খবর বিবিসি অনলাইন।
ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলো নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে। ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ) রাশিয়া থেকে চলতি বছর গ্যাস আমদানি দুই তৃতীয়াংশে নামিয়ে আনার পরিকল্পনা করেছে। এ ছাড়া ২০৩০ সালের আগে আমদানি শূন্যে নামিয়ে আনার পরিকল্পনাও নিয়েছে।
সানবিডি/এনজে